মাদারীপুরে পাঁচ স্থানে ছাত্রলীগের মশালমিছিল, সতর্ক পুলিশ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে পাঁচ স্থানে ছাত্রলীগের মশালমিছিল, সতর্ক পুলিশ

মাদারীপুরে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সোমবার (১৭ নভেম্বর) রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় মশালমিছিল করেছে।

রাত ১০টা থেকে ভোর ২টার মধ্যে ছিলারচর, ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকায় পাঁচটি পৃথক মিছিল বের হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে ছিলারচর এলাকার বড় সেতুর ওপর ১৫ থেকে ১৭ জন নেতা-কর্মী মশাল হাতে বিক্ষোভ মিছিল করেন। তাদের হাতে একটি ব্যানারও দেখা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা সেতুর ওপর দিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে এগোচ্ছেন। মুখে মাস্ক ও মাথায় শীতের টুপি বা চাদর ছিল।

এর কিছুক্ষণ পর, দিবাগত রাত একটার দিকে ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকার গ্রামীণ সড়কে আরও চারটি মশালমিছিল অনুষ্ঠিত হয়। এসব মিছিলে ১০ থেকে ১২ জন করে অংশগ্রহণ করেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর জানান, বিভিন্ন মিডিয়ায় বিষয়টি আমরা দেখেছি। মূলত শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন মশালমিছিল করেছে। আমরা ভিডিও ও তথ্য যাচাই-বাছাই করছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০