হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চায় বাবুগঞ্জের ৩ শহীদ পরিবার - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৭ নভেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চায় বাবুগঞ্জের ৩ শহীদ পরিবার

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির ফাঁসির রায় শুনে খুশি হয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার শহীদ পরিবারের সদস্যরা। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণায় এক প্রতিক্রিয়ায় শহীদ পরিবারের সদস্যরা শেখ হাসিনার দ্রুত ফাঁসির আদেশ কার্যকরসহ বাস্তবায়ন কামনা করেন।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী এলাকার শহীদ ফয়সাল আহাম্মেদ শান্তর পিতা জাকির হোসেন, দেহের গতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্র কাঠী গ্রামের শহীদ আব্দুল্লাহ আল আবিরের পিতা মিজানুর রহমান এবং রহমতপুর ইউনিয়নের মানিকাঠী গ্রামের শহীদ রাকিব হোসেনের পিতা আলমগীর হোসেন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণায় এক প্রতিক্রিয়ায় যুগান্তরকে বলেন, ফাঁসির আদেশ কার্যকরসহ বাস্তবায়ন কামনা করছি।

তারা কান্নাজড়িত কন্ঠে কথা বলেন, জুলাইয়ে যেসব ছেলেরা শহীদ হয়েছেন ও আমাদের একটাই দাবি আদালতের রায় শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, শিগগিরই হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকর করতে হবে। বিচারের রায় নিয়ে আমরা কোনো গড়ি-মসি দেখতে চাই না। অবশ্যই ফাঁসি রায় কার্যকর করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০