বরিশালে দ্বিতীয় দিনের মতো বন্ধ বাস চলাচল - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৭ নভেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে দ্বিতীয় দিনের মতো বন্ধ বাস চলাচল

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সোমবার (১৭ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে বিএম কলেজের শিক্ষার্থীদের হামলায় দেড় শতাধিক বাস ভাঙচুরের পর থেকে বন্ধ রাখা হয় এই টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ২৩টি রুটের যাত্রী পরিবহণ।

বাস মালিকরা বলছেন, রাস্তায় নামানোর মতো একটি বাসও অক্ষত না থাকায় বাস চালাতে পারছেন না তারা।

গত শনিবার হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর সঙ্গে বাগবিতণ্ডার জেরে বিএম কলেজের কয়েকশত ছাত্র টার্মিনালে ঢুকে দেড়শ’র বেশি বাস ভাঙচুর করে। এ সময় টার্মিনাল ভবন এবং কাউন্টারগুলোও ভাঙচুর করা হয়। এ ঘটনার পর রোববার সকাল থেকে বন্ধ হয়ে যায় বাস চলাচল।

সোমবার সকালে বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে যাত্রীদের চরম ভোগান্তি। বিভিন্ন রুটে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে আসা যাত্রীদের অনেকেই ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার বিকল্প উপায়ে থ্রি হুইলার কিংবা ভাড়ায় চালিত মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, আমাদের প্রায় সবগুলো বাস ভাঙচুর করা হয়েছে। আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চেয়েছি। ক্ষতিপূরণ পাওয়ার পর বাস মেরামত করে তবেই রাস্তায় নামানো যাবে। তার আগ পর্যন্ত বাস চালানো সম্ভব হবেনা।

উল্লেখ্য, অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ থাকলেও বরিশাল ঢাকাসহ দূরপাল্লার রুটগুলোতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০