জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৬ নভেম্বর ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী

লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি সৈন্যরা। রোববার (১৬ নভেম্বর) শান্তিরক্ষীরা এক বিবৃতিতে জানিয়েছে, ভারী মেশিনগানের গুলি তাদের কর্মীদের থেকে মাত্র ৫ মিটার দূরে আঘাত হেনেছে।

আল জানিরার প্রতিবেদন অনুসারে, দখলদার বাহিনী এক বছর ধরে চলা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী (UNIFIL) এক বিবৃতিতে বলেছে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের প্রতিষ্ঠিত অবস্থানের কাছাকাছি থেকে মেরকাভা ট্যাঙ্ক দিয়ে শান্তিরক্ষীদের ওপর গুলি চালানো হয়েছে। ভারী মেশিনগানের গুলি কর্মীদের থেকে প্রায় ৫ মিটার (৫.৫ গজ) দূরে আঘাত হেনেছে।

ইউনিফিল আরও জানিয়েছে, ট্যাঙ্কটি ইসরায়েলি অবস্থানের ভেতরে চলে যাওয়ার ৩০ মিনিট পর শান্তিরক্ষীরা নিরাপদে চলে যেতে সক্ষম হয়।

ইসরায়েল বলেছে, তাদের সৈন্যরা জাতিসংঘের টহলকে ‘সন্দেহভাজন’ ভেবেছিল।

লেবাননের সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে বলেছে, ‘সেনা কমান্ড নিশ্চিত করছে যে, তারা ইসরায়েলি শত্রুদের চলমান লঙ্ঘন বন্ধ করার জন্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কারণ এটি একটি বিপজ্জনক উত্তাজনা বৃদ্ধির প্রতিনিধিত্ব করে।

গত সেপ্টেম্বরেও ইউনিফিল বলেছিল, ইসরায়েলি ড্রোনগুলো দক্ষিণ লেবাননে তাদের শান্তিরক্ষীদের কাছে চারটি গ্রেনেড ফেলেছে। এর মধ্যে একটি জাতিসংঘের কর্মী এবং যানবাহনের ২০ মিটার (২২ গজ) মধ্যে পড়েছিল।

ইউনিফিল আরও বলেছে, এসব গুলিবর্ষণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আবারও আমরা (ইসরায়েলি বাহিনীকে) শান্তিরক্ষীদের ওপর বা তার কাছাকাছি যে কোনো আক্রমণাত্মক আচরণ এবং আক্রমণ বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, লেবাননের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনে ইসরায়েল ৪ হাজারেও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দশ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০