কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুণর্বিবেচনার দাবীতে গণসমাবেশ - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
১৫ নভেম্বর ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুণর্বিবেচনার দাবীতে গণসমাবেশ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়ন পুণর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য, ত্যাগী পরিক্ষিত নির্যাতিত নেতা অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবীতে গণসমাবেশ ও শান্তিপুর্ণ মিছিল করেছে বিএনপি। শনিবার বিকেলে ভেড়ামারা উপজেলা ও পৌর শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে ভেড়ামারা রেলগেট থেকে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম, পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুসহ ভেড়ামারা উপজেলার বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শহরে শান্তিপূর্ণ মিছিল করে নেতাকর্মীরা।
এসময় আন্দোলনকারীরা কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনে দেয়া মনোনয়নটি পুণর্বিবেচনা করে ত্যাগী পরিক্ষিত নির্যাতিত নেতা অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের প্রতি আহবান জানান। মিছিলে বিভিন্ন ইউনিয়নের সহ¯্রাধিক নেতাকর্মী অংশ গ্রহন করে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যারিষ্টার সদস্য রাগীব রউফ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই দুই উপজেলার বিএনপি নেতৃবৃন্দ ও শহীদুল ইসলামের হাজার হাজার সমর্থক আন্দোলন চালিয়ে আসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০