করিমগঞ্জে ছাত্রলীগ-আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানার সামনে মিছিল - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৫ নভেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে ছাত্রলীগ-আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানার সামনে মিছিল

কিশোরগঞ্জের করিমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতা এবং কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর এলাকার মোরগমহাল থেকে তাদের আটক করা হয়। পরে রাত ৯টার দিকে তাদের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিল করেন দলীয় কর্মী ও সমর্থকরা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সদস্য শাহজাহান ও খায়রুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে শতাধিক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মী থানার সামনে জড়ো হয়ে মুক্তির দাবিতে মিছিল করেন। প্রিজনভ্যানে তোলার সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখর হন। কিছুক্ষণ তারা থানার সামনের ব্রিজে অবস্থান করেন। এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী এসে পাল্টা স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় কোনো সংঘর্ষ হয়নি।

রাত ১১টার দিকে করিমগঞ্জ থানায় গিয়ে ওসিকে পাওয়া না গেলেও ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে মামলা রয়েছে এবং তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। রাত ১০টার দিকে তাদের জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০