যোগদানের আগে বদলি বরগুনার ডিসি - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যোগদানের আগে বদলি বরগুনার ডিসি

মাত্র পাঁচ দিনের ব্যবধানে পরিবর্তিত হলো বরগুনার জেলা প্রশাসকের পদায়ন। যোগদানের আগেই বদলি করা হয়েছে সদ্য নিয়োগ পাওয়া জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহকে। তার বদলে বরগুনার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই বদল আসে।

এর আগে ৮ নভেম্বর সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে পাঁচ দিনের মাথায় সেই পদায়ন স্থগিত করে নতুন সিদ্ধান্ত দিয়েছে সরকার। সর্বশেষ প্রজ্ঞাপনে তাকে বরগুনায় যোগদানের নির্দেশ থেকে অব্যাহতি দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলেও পরে তা স্থগিত করে তাকে নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি মনির হোসেন কামাল বলেন, কর্মক্ষেত্রে নারী-পুরুষের ভেদাভেদ নেই। দক্ষতা ও অভিজ্ঞতাই বড় বিষয়। বরগুনা একটি উপকূলীয় জেলা। এখানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এখানে মানুষ অনেক বেশি আন্তরিক।

তিনি বলেন, যেহেতু বরগুনাবাসী প্রথমবারের মতো একজন নারী প্রশাসক পেয়েছেন তাই তার কাছে প্রত্যাশার জায়গা অনেক বেশি। আমরা বিশ্বাস করি, তিনি তার আন্তরিকতা, কর্মদক্ষতা এবং দূরদৃষ্টির মাধ্যমে এ জেলার উন্নয়নযাত্রাকে আরও ত্বরান্বিত করবেন এবং বরগুনাকে এগিয়ে নেবেন এক নতুন উচ্চতায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০