ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৩ নভেম্বর ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ঘানার একটি স্টেডিয়ামে সেনাবাহিনীতে নিয়োগের বাছাই অনুষ্ঠানে জনতার ভিড়ের কারণে পদদলিত হয়ে কমপক্ষে ছয় জন প্রাণ হারিয়েছেন। এ সময় আরও ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

বুধবার (১২ নভেম্বর) ঘানার সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মর্মান্তিক ভিড়ের কারণ হলো ‘নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন করে ছুটে আসা আবেদনকারীদের অপ্রত্যাশিত ঢেউ’।

বিবিসির প্রতিবেদন অনুসারে, সেনাবাহিনীতে যোগদানের আশায় হাজার হাজার মানুষ রাজধানী আক্রার এল-ওয়াক স্টেডিয়ামে সমবেত হয়েছিল।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশটির যুব বেকারত্বের হার প্রায় ৩২%। এই ধরনের নিয়োগ ইভেন্টগুলোতে সাধারণত প্রচুর ভিড় জমে যায় এবং প্রায়শই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ভেরোনিকা অ্যাডজো আরহিন বলেন, অনুষ্ঠানটি শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগেই এই দুর্ঘটনা ঘটে।

এদিকে, আহতদের দেখতে ওইদিন বিকেলেই ঘানার প্রেসিডেন্ট জন মাহামা ঘটনাস্থলে ছুটে যান। তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০