আইআরজিসি-হামাস-হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে সিরিয়া - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৩ নভেম্বর ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইআরজিসি-হামাস-হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে সিরিয়া

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি), হামাস এবং হিজবুল্লাহসহ সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য সিরিয়া সক্রিয় ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এমনটাই বলেছেন।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলছেন। ১৯৪৬ সালে দেশের স্বাধীনতার পর থেকে আল-শারাই প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস সফর করেছেন।

গত সোমবার আল-শারা হোয়াইট হাউসে পা রাখেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। বৈঠকে কোনো সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এক্স-পোস্টে বলেছেন, ‘সিরিয়া এখন দায়েশ, আইআরজিসি, হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য সন্ত্রাসী নেটওয়ার্কের অবশিষ্টাংশের মোকাবিলা এবং ধ্বংস করতে আমাদের সক্রিয়ভাবে সহায়তা করবে।

ব্যারাক জানান, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সিরিয়ার আসাদ আল-শাইবানীর সঙ্গে একটি ‘গুরুত্বপূর্ণ’ বৈঠক করেছেন।

এই বৈঠকে তারা সিরিয়ার নতুন অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং নাগরিক কাঠামোতে সিরিয়ান কুর্দিদের ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) একীভূত করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০