নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করার আহ্বান ট্রাম্পের - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৩ নভেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করার আহ্বান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ-কে চিঠি লিখে আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্টকে লেখা চিঠিতে বলেছেন, পাঁচ বছর ধরে চলমান নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলাগুলো ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক।

হারজগের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প লেখেন, তিনি ইসরায়েলের বিচারব্যবস্থার স্বাধীনতাকে ‘সম্পূর্ণভাবে সম্মান’ করেন, কিন্তু তার বিশ্বাস, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাগুলো ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক।’ এই চিঠিতে ট্রাম্প ইসরায়েলকে শান্তির পথে এগিয়ে নেওয়ার জন্য নেতানিয়াহুকে ‘দৃঢ় ও সফল যুদ্ধকালীন প্রধানমন্ত্রী’ হিসেবে প্রশংসা করেছেন।

ট্রাম্প চিঠিতে আরও লেখেন, ইসরায়েল রাষ্ট্র ও অসাধারণ ইহুদি জাতি গত তিন বছর ধরে কঠিন সময় অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে আমি আপনাকে আহ্বান জানাচ্ছি বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করতে।’ তিনি বলেন, নেতানিয়াহু তার ‘দীর্ঘদিনের সহযোদ্ধা, বিশেষ করে ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে।

উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের তিনটি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে বিচার প্রক্রিয়াকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়ে আসছেন।

নেতানিয়াহু পরে ট্রাম্পকে তার ‘অসাধারণ সমর্থনের’ জন্য ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) লেখেন, ‘আপনি সবসময় সরাসরি বলেন, যেভাবে বিষয়টা আসলে আছে। আমি আমাদের নিরাপত্তা জোরদার ও শান্তি প্রসারে অংশীদারিত্ব অব্যাহত রাখার অপেক্ষায় আছি।

হারজগের দপ্তর এক কূটনৈতিক ভাষায় জানিয়েছে যে, তারা ‘ট্রাম্পকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞ।’ তবে তারা স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলের প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী ‘কেউ যদি প্রেসিডেন্টের ক্ষমা পেতে চায়, তাহলে নির্ধারিত পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে তাকে আবেদন করতে হবে।

ইসরায়েলের মৌলিক আইনে বলা আছে, প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষমা করতে বা সাজা হ্রাস করতে পারেন, তবে সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী জনস্বার্থে বা বিশেষ ব্যক্তিগত পরিস্থিতিতে দণ্ড ঘোষণার আগেও ক্ষমা করে দেওয়া যেতে পারে। তবে এর জন্য অভিযুক্ত ব্যক্তি বা তার ঘনিষ্ঠ আত্মীয়ের পক্ষ থেকে আবেদন করতে হয়। এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ অবশ্য এক্সে লিখেছেন, ‘স্মরণ করিয়ে দিই: ইসরায়েলি আইনে ক্ষমা পাওয়ার প্রথম শর্ত হলো অপরাধ স্বীকার ও অনুশোচনার প্রকাশ।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০