যাত্রী কম দূরপাল্লার বাসে, প্রায় ফাঁকা গাবতলী বাস টার্মিনাল - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
১৩ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যাত্রী কম দূরপাল্লার বাসে, প্রায় ফাঁকা গাবতলী বাস টার্মিনাল

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে গাবতলী বাস টার্মিনাল প্রায় ফাঁকা দেখা গেছে, যাত্রীদের সংখ্যাও ছিল কম।

জানা যায়, যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ে অনেক বাস ছাড়তে পারছে না। বাস কোম্পানিগুলো ট্রিপ সংখ্যা কমিয়ে সীমিত ট্রিপে যাত্রী পরিবহন করছে।

গোল্ডেন লাইনের কাউন্টারম্যান আলী আজগর সংবাদমাধ্যমকে বলেন, আজ যাত্রী অনেক কম। সকাল ৮টার মধ্যে সাধারণত অন্তত ৫টি বাস ছাড়ে, সেখানে মাত্র ২টি বাসে যাত্রী পেয়েছি—দুটোই ফরিদপুরের। বরিশাল, সাতক্ষীরা লাইনে কোনো যাত্রী পাইনি। গতকাল বিকাল থেকেই যাত্রী কম।
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে দায়িত্বে থাকা রুবেল বলেন, আজ যাত্রী কম। গতকাল রাত থেকেই কম পাচ্ছি। আজকের ভোরের একটি গাড়ি বন্ধ রেখেছি।

সোহাগ পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা সজিব বলেন, আমাদের যশোরের সকাল সাড়ে ৯টার গাড়ি বন্ধ রেখেছি, যাত্রী কম। সকালের দুইটি গাড়ি ছাড়লেও যাত্রী ছিল মাত্র চার–পাঁচজন।

রংপুরগামী যাত্রী সুলায়মান হোসেন জানান, যাত্রী কম থাকায় সকালের গাড়ি ছাড়েনি, ৯টায় ছাড়বে। দুই ঘণ্টা ধরে টার্মিনালে বসে আছি। ৯টার বাস ঠিক সময়ে ছাড়বে কি–না, তা নিয়েও সন্দেহ আছে।

ভেড়ামারাগামী যাত্রী আব্দুল হান্নান বলেন, গাড়ি ৮টায় ছাড়ার কথা, কিন্তু এখনও আসেনি। যাত্রী কম বলে সময় লাগছে হয়তো।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আতঙ্ক ছড়িয়েছে, তাই হয়তো যাত্রী কম। কিছুটা ভয় লাগছে, কিন্তু জরুরি কারণে যেতে হচ্ছে। বেড়াতে এসেছিলাম, এখন বাড়ি ফিরছি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

১০

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

১১

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

১২

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১৩

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১৪

সাংবাদিক মোশারফের মা আর নেই

১৫

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৬

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৮

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৯

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০