গাজীপুরে এক রাতে তিনটি বাসে অগ্নিসংযোগ - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১২ নভেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে এক রাতে তিনটি বাসে অগ্নিসংযোগ

গাজীপুরে এক রাতে তিনটি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মহানগরীর ভোগড়া, চক্রবর্তী ও শ্রীপুর এলাকায় গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসন থানার ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে মধ্যরাতে পার্ক করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
একই সময়ে, শ্রীপুর উপজেলার বেরাইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসেও দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে ভোগড়া ও শ্রীপুর এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কের জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও দুর্বৃত্তরা আগুন লাগায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনার সময় একজন মিস্ত্রি বাসের নিচে মেরামতের কাজ করছিলেন। তখন একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০