হটাও আ.লীগ, বাঁচাও দেশ’ স্লোগানে বিএনপির বিক্ষোভ - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ নভেম্বর ২০২৫, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হটাও আ.লীগ, বাঁচাও দেশ’ স্লোগানে বিএনপির বিক্ষোভ

হটাও আওয়ামী লীগ, বাঁচাও দেশ’ স্লোগানে রাজধানীর ডেমরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করেছেন থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে বিক্ষোভ মিছিলটি স্টাফ কোয়ার্টার, কোনাপাড়া এবং সারুলিয়া এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলপরবর্তী এক পথসভায় এসএম রেজা সেলিম ও আনিসুজ্জামান বলেন, দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠন সারা দেশে লকডাউন ঘোষণা দিলেও লাভ নেই। যে কোনো মূল্যে ডেমরা থানা বিএনপি তা প্রতিহত করবে।

নেতারা বলেন, যে কোনো সময়ে যে কোনো এলাকায় চোরাগোপ্তা হামলা চালাতে পারে। তাদের এসব রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে ঢাকা-৫ আসনে তারেক রহমানের মনোনীত ধানের শীষের কাণ্ডারি নবী উল্লাহ নবী ভাইয়ের নির্দেশে ডেমরা থানা বিএনপি সদা প্রস্তুত রয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বিএনপির কোনো কর্মী বসে থাকবে না। ডেমরা থানা এলাকার প্রতিটি পাড়া-মহল্লায়, অলিগলিতে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। আমরা ডেমরা এলাকায় আওয়ামী হায়েনাদের দাঁড়াতে দেব না।

এ সময় উপস্থিত ছিলেন- ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, কবির খান, হাজী হযরত আলী, মো. খোরশেদ আলম, মো.ওয়াহিদ উল্লাহ (ওয়াহিদ) মনির খান, মো. মনির হোসেন। ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত আকবর, থানা যুবদলের অন্যতম নেতা রফিকুল ইসলাম রফিক, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফ বিন ইয়াহিয়া, ৬৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি আলমগীর মিয়া প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০