পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১১ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি

দিনাজপুরের পার্বতীপুর থেকে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত ৩৩ হাজার ভোল্টেজের সরকারি সঞ্চালন লাইনের প্রায় ১৭ কিলোমিটার অ্যালুমিনিয়াম মার্টিন তার চুরি হয়েছে। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে পার্বতীপুর নেসকো কার্যালয়ের সামনে সুন্দরীপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি থেকে এই তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রতিটি লাইনে তিনটি তার থাকায় মোট চুরি হওয়া তারের দৈর্ঘ্য প্রায় ৫১ কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি ও অসাধু কর্মকর্তাদের মদদ থাকতে পারে।

জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর পাওয়ার গ্রিড থেকে ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের মাধ্যমে পার্বতীপুর নেসকো কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ করা হতো। ২০২০ সালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র (৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন) থেকে নতুন সঞ্চালন লাইন সংযোগ নেওয়ার পর সৈয়দপুর-পার্বতীপুর গ্রিডলাইনটি অকার্যকর হয়ে পড়ে। এরপর থেকে ১৭ কিলোমিটার দীর্ঘ ওই সঞ্চালন লাইনটি অরক্ষিত অবস্থায় ছিল।

সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর গ্রিড থেকে বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী বাজার হয়ে পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়নের মুন্সিপাড়া, বেলাইচন্ডি বাজার, জাকেরগঞ্জ ও বান্নিনরঘাট গ্রামের পাশ দিয়ে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ধারে গিয়ে এই সঞ্চালন লাইনটি পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার পাশ দিয়ে শহরে প্রবেশ করেছে। বর্তমানে ওই লাইনের খুঁটিগুলো তারবিহীন অবস্থায় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে।

বেলাইচন্ডি বুড়িরহাট এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, জন্মের পর থেকেই দেখেছি বাড়ির পাশের খুঁটিগুলোতে তিনটি তার ছিল। হঠাৎ দেখি সব খুঁটি ফাঁকা, কোনো তার নেই। কে বা কারা নিয়ে গেছে, জানি না।

পার্বতীপুর নেসকো কার্যালয়ের একটি সূত্র জানায়, এ ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন অ্যালুমিনিয়াম মার্টিন তার খোলা বাজারে পাওয়া যায় না। এসব তারে সরকারের কোটি কোটি টাকার বিনিয়োগ রয়েছে।

পার্বতীপুর বিক্রয় ও বিতরণ কেন্দ্র নেসকো কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান জানান, পার্বতীপুর থেকে সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজের গ্রিডের সঞ্চালন বৈদ্যুতিক লাইনের তার চুরির ঘটনা ঘটছে। আমি ছুটিতে আছি। আগামীকাল অফিসে কথা বলবো।

দিনাজপুরের পার্বতীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের পার্বতীপুর আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা বলেন, তথ্য নিতে হলে, অফিসে তথ্য অধিকার ফরম আছে, তা পূরণ করে তথ্য নিতে হবে বলে জানান।

এব্যাপারে মো. রুবেল ইসলাম হাওলাদার নির্বাহী প্রকৌশলী (অতি:) অফিস বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো পিএলসি, দিনাজপুর মোবাইল ফোনে বলেন, ‘আমার পক্ষে এ ব্যাপারে কোন কিছু বলা সম্ভব নয়। আপনি অফিসে এসে দেখা করেন। আপনার চায়ের দাওয়াত রইলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০