বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে সোনার মূল্য আবারও উর্ধ্বমুখী হয়েছে। সোমবার (১০ নভেম্বর) স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ২.১ শতাংশ বেড়ে ৪,০৫৩.৪০ ডলারে পৌঁছেছে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন সোনা ফিউচারের দাম ২ শতাংশ বেড়ে ৪,০৯০.৫০ ডলারে দাঁড়িয়েছে। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার উল্লেখ করেছেন, ‘বর্তমানে বাজারে সোনার চাহিদা বাড়ছে।

বিনিয়োগকারীরা মনে করছেন ডিসেম্বরে ফেড সুদের হার কমাতে পারে, যদিও ব্যাংক কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেয়নি।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক সূচক এবং ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানোর আশাবাদ- এই দুই কারণে বিনিয়োগকারীদের মধ্যে সোনার প্রতি আগ্রহ বাড়ছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। ব্যয় সংকোচন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তারের কারণে অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে।

একইসঙ্গে ভোক্তা আস্থা প্রায় তিন বছর তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সম্প্রতি ৪০ দিনের সরকারি শাটডাউনও মার্কিন অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

বাজার বিশ্লেষণ প্ল্যাটফর্ম সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীরা ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন যে ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরে সুদের হার কমাতে পারে। সাধারণত সুদের হার কমলে সোনার আকর্ষণ বাড়ে, কারণ এটি মুনাফাবিহীন সম্পদ হিসেবেও নিরাপদ মনে হয়।

এদিকে, বিশ্বের সবচেয়ে বড় সোনাভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, গত শুক্রবার পর্যন্ত তাদের স্বর্ণের মজুদ বেড়ে ১,০৪২.০৬ মেট্রিক টনে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় সামান্য বৃদ্ধি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০