পবিত্র কোরআনের কসম, বিজেপির সঙ্গে আঁতাত করিনি - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র কোরআনের কসম, বিজেপির সঙ্গে আঁতাত করিনি

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিজেপির সঙ্গে জোট গঠনের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ অস্বীকার করেছেন।
রোববার (৯ নভেম্বর) তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত একটি পোস্টে বলেন, আমি পবিত্র কোরআনের শপথ নিয়ে স্পষ্ট করে বলছি, ২০২৪ সালে রাজ্যের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার জন্য বা অন্য কোনো কারণে আমি বিজেপির সঙ্গে জোট করতে চাইনি। জীবিকা নির্বাহের জন্য মিথ্যা বলার মতো কাজ আমি করি না।

এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজ্যের বিরোধী দলীয় নেতা সুনীল শর্মার অভিযোগের জবাব দিয়েছেন। শর্মা দাবি করেছিলেন, ওমর আবদুল্লাহ দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে জোট করার প্রস্তাব দিয়েছিলেন, যার শর্ত ছিল রাজ্যের স্বায়ত্তশাসন পুনঃপ্রাপ্তি। এছাড়া শর্মা আরও অভিযোগ করেছিলেন, ২০১৪ সালের নির্বাচনের পরও আবদুল্লাহ বিজেপির সঙ্গে সরকার গঠনের চেষ্টা করেছিলেন।

শর্মা বুদগামের নির্বাচনী সভায় বলেন, ২০২৪ সালে তিনি আবার দিল্লিতে গিয়ে প্রস্তাব দেন— যদি রাজ্যের পূর্ণ মর্যাদা ফেরানো হয়, তবে বিজেপির সঙ্গে সরকার গঠনে রাজি আছেন। তবে তা প্রত্যাখ্যান করা হয়।

তিনি এও বলেন, যদি তিনি সত্যবাদী হন, তাহলে কোরআন হাতে নিয়ে শপথ দিয়ে বলুন, তিনি কোনো গোপন আলোচনায় যাননি। আমরা প্রস্তুত, যেখানেই বলুন, শপথ নিতে রাজি।’

সম্প্রতি ওমর আবদুল্লাহ কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ধারাবাহিক সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, জম্মু ও কাশ্মিরে বিজেপির বিরুদ্ধে লড়াই একমাত্র তার দল ন্যাশনাল কনফারেন্সই করছে।

শর্মা আরও অভিযোগ করেছেন, ন্যাশনাল কনফারেন্স এখন প্রতারণা ও দ্বিচারিতার আশ্রয় নিচ্ছে, যাতে বিজেপির উত্থান রুখে দেওয়া যায়। তিনি বলেন, পরিবর্তনের ঢেউ ঠেকাতে তারা সব চেষ্টা করছে, কিন্তু জনগণ তাদের ভণ্ডামি বুঝতে শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০