বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৫, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. খবির উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার গেটের পূর্ব পাশে অভিযান চালিয়ে খবির উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপির বিক্ষোভ চলাকালে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।

এরপর গত বছরের ৫ আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর ৭ নভেম্বর ২০২৪ তারিখে বিএনপি নেতা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় মামলাটি দায়ের করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০