ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা ছেলের - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা ছেলের

পারিবারিক কলহের জেরে ছেলের হাতে খুন হয়েছেন মতি মিয়া (৬৫) নামে এক বাবা। মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফারুক মিয়াকে (২৭) ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মতি মিয়া এবং তার মেজো ছেলে ফারুক মিয়া শিবচরে শ্রমিকের কাজ করতেন। তারা চাপাইনবাবগঞ্জের ভোলার হাট থানার বড়োহাটি এলাকার বাসিন্দা। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল বলে জানা গেছে।
অভিযুক্ত ফারুক মিয়া পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন বিকালেই তিনি তার বাবাকে হত্যার পরিকল্পনা করেন। রোববার রাতে বাবা মতি মিয়া ঘুমিয়ে পড়ার পর ফারুক কোদাল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।

শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০