আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে- আফগান সরকার - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৮ নভেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে- আফগান সরকার

স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছে তালেবান সরকার।

শনিবার (৮ নভেম্বর) সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের সঙ্গে এর আগে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এটি বহাল থাকবে।

তিনি আরও বলেন, মধ্যস্থতা করার জন্য আমরা বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই। আমাদের আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই।

অপরদিকে পৃথকভাবে এক্স-পোস্টে মুজাহিদ বলেছেন, ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যখন আলোচনা চলছিল, তখন কান্দাহার প্রদেশের পাকিস্তান হামলা চালিয়েছে। তবে আলোচনার প্রতি শ্রদ্ধা জানাতে এবং বেসামরিক হতাহত রোধ করার জন্য পাল্টা হামলা চালানো হয়নি।
সরকারি সূত্রের বরাতে আফগানভিত্তিক টোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানি মর্টার হামলা বেসামরিক অবকাঠামো এবং একটি বাণিজ্যিক বাজারকে লক্ষ্য করে চালানো হয়। এর ফলে দুই জন নিহত এবং চার জন আহত হয়েছেন। পাকিস্তানি বাহিনী গত বৃহস্পতিবার অন্তত দুইবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০