কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল হামলা - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল হামলা

রাজধানীর কাকরাইলে ঐতিহ্যবাহী সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে চার্চের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরিত হয়, অপরটি চার্চের ভেতর থেকে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় কেউ হতাহত না হলেও চার্চ ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, রাতে চার্চের ফটকের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি ককটেল স্টিলের পাতে বিস্ফোরিত হয়েছে, আরেকটি ককটেল চার্চের ভেতরে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।

রমনা থানার এসআই মামুনুর রশিদ মামুন যুগান্তরকে বলেন, ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, কে বা কারা চার্চ লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।

চার্চ কর্তৃপক্ষ জানায়, শনিবার (৮ নভেম্বর) চার্চ প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল, যেখানে দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথি অংশ নেওয়ার কথা। ঘটনার পর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ।

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত আলবার্ট রোজারিও গণমাধ্যমকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। আমরা পুলিশের সঙ্গে কথা বলছি। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হামলার পর ঘটনাস্থলে রমনা থানা, সিআইডি, ডিবি এবং বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা কাজ করেন। চার্চের চারপাশে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, হামলার উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় উদঘাটনে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০