রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ছিল, প্রতিহিংসা ছিল না- আলতাফ হোসেন - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৪ নভেম্বর ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ছিল, প্রতিহিংসা ছিল না- আলতাফ হোসেন

দলীয় মনোনয়ন পাওয়ার পর পটুয়াখালীর রাজনৈতিক অঙ্গন যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। বিএনপির সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, রাজনীতিতে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু কখনো প্রতিহিংসা ছিল না।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছি। গ্রুপিং রাজনীতিতে থাকতেই পারে, কিন্তু তা কখনো বিদ্বেষ বা বিভেদে রূপ নেয়নি।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপি এখন এমন একটি দল, যেখানে ৩০০ আসনের বিপরীতে দুই হাজারেরও বেশি যোগ্য প্রার্থী রয়েছেন। অন্য অনেক দলের মতো আমাদের যোগ্য প্রার্থীর অভাব নেই। যারা মনোনয়ন পেয়েছেন ও যারা পাননি— সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও যোগ করেন- আমরা চাই পটুয়াখালীসহ সারাদেশে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামুক। এই ঐক্যই আমাদের শক্তি।

দলীয় মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোমবার রাতে ও মঙ্গলবার সকাল থেকেই পটুয়াখালী শহরে উৎসবের আমেজ সৃষ্টি হয়। দলীয় নেতা-কর্মীরা দলে দলে এসে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন সুরাইয়া ভবনের সামনে ভিড় জমান।

দুপুরে আলতাফ হোসেন চৌধুরী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান জেলা বিএনপির কার্যালয়ে। এখানে সভাপতির নেতৃত্বে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং স্লোগানে মুখরিত পরিবেশে তাকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে আলতাফ হোসেন চৌধুরী বলেন, প্রথমে জানতাম না ছোট ছোট শিক্ষার্থীরা কী করছে। পরে দেখলাম তারা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করছে, তাদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকরা নেমে এসেছেন। সেই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ছিল দেশের কোটি মানুষের সমর্থন। তাদের আত্মত্যাগেই স্বৈরাচার সরকারের পতন ঘটেছে।

মনোনয়ন প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এখনো সব আসনের তালিকা প্রকাশ করেনি। শরিক দলের জন্য কিছু আসন সংরক্ষিত আছে। আমাদের অনেক বাঘা নেতা এবার মনোনয়ন পাননি, কিন্তু সবাই দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন— এটাই তারেক রহমানের নির্দেশ।

মতবিনিময় শেষে তিনি জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা বিএনপির কার্যালয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০