বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৪ নভেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার (৩ নভেম্বর) রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে বক্তারা বলেন, আমাদের উপজেলা বিএনপির দুর্দিনের বন্ধু হান্নান ভাইকে দল অবমূল্যায়ন করলে আমরা মানবো না। আমরা চাই দলের দায়িত্বশীল নেতাকর্মীরা আমাদের দাবির কথা চিন্তা করে আমাদের প্রাণপ্রিয় নেতা এমএ হান্নানকে মনোনয়ন দিয়ে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ আমাদের দাবি মেনে নিয়ে পুনরায় দলীয় মনোনয়ন পরিবর্তন করবেন।

তারা আরও জানান, এমএ হান্নানকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে। বর্তমান মনোনয়ন পাওয়া লায়ন হারুনকে আমরা মেনে নেব না, প্রয়োজনের দল থেকে অব্যাহতি নেব।

এ সময় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম-আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০