ভাঙ্গায় দুই মাতুব্বরের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত অর্ধশতাধিক - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
৩ নভেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় দুই মাতুব্বরের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম রোববার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয়। জমি সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ জন গ্রামবাসী।

রোববার (২ নভেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হয়ে টানা তিন ঘণ্টা চলে এ সংঘর্ষ। ঢাল, শরকি, টেঁটা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। মাথায় হেলমেট পরে শতাধিক মানুষ রাস্তায় অবস্থান নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে বহু ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পিছু হটে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

স্থানীয়রা জানান, সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের সমর্থকদের মধ্যে জমি নিয়ে পুরোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটে। শুক্রবার এক সালিশ বৈঠকে সমাধান না হওয়ায় রোববার বিকেলে ফের বৈঠক বসে। কিন্তু আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ যুবায়ের বলেন, এ পর্যন্ত ২০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, বেপরোয়া গ্রামবাসীকে শান্ত করতে না পেরে জেলা পুলিশের সহায়তা নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০