শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৩ নভেম্বর ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভোরে মাজার-ই-শরিফের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৩।

ভূমিকম্পটি খোলম নামের একটি এলাকার কাছাকাছি, ভূমির ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। খোলম শহরে প্রায় ৬৫ হাজার মানুষ বসবাস করে। মাজার-ই-শরিফে বাস করে প্রায় ৫ লাখ ২৩ হাজার মানুষ।

ভূমিকম্পের পর অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাতের অন্ধকারে অনেকে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে।’
এখনও পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানা যায়নি। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তাদের স্বয়ংক্রিয় সতর্কতা সিস্টেমে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এর মানে হলো ‘বড় ধরনের প্রাণহানি হতে পারে এবং দুর্যোগের প্রভাব ব্যাপক হতে পারে।

এটি মাত্র দুই মাসের মধ্যে আফগানিস্তানে দ্বিতীয় বড় ভূমিকম্প। এর আগে গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬.০ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল।

ভূমিকম্পে কাঁচামাটির তৈরি বাড়িঘরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আফগানিস্তানের অনেক গ্রামীণ এলাকা এখনও এমন ঘরবাড়িতে ভরসা করে। ফলে প্রতিবারই ভূমিকম্পে বড় ক্ষতি হয়।

আফগানিস্তানে নিয়মিত ভূমিকম্প হয়। দেশটি হিন্দুকুশ পর্বতমালার কাছে অবস্থিত, যেখানে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল। রয়টার্স জানিয়েছে, প্রতি বছর গড়ে প্রায় ৫৬০ মানুষ ভূমিকম্পে মারা যায় এবং প্রায় ৮ কোটি ডলারের ক্ষতি হয়।

১৯৯০ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৩৫৫টি ভূমিকম্পে দেশটি কেঁপে উঠেছে, যেগুলোর মাত্রা ছিল ৫.০ বা তার বেশি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০