যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল, আটকে রেখেছে ৭৫ শতাংশ ত্রাণ - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২ নভেম্বর ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল, আটকে রেখেছে ৭৫ শতাংশ ত্রাণ

‘কথিত যুদ্ধবিরতি’র মধ্যেই উত্তর ও দক্ষিণ গাজাজুড়ে বিমান হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলের বর্বর সেনাবাহিনী। দখলদার বাহিনীর এই বর্বর আগ্রাসনে একের পর এক ঘরবাড়ি ধ্বংস ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশের কথা ছিল তার মাত্র এক-চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে দখলদার বাহিনী, আটকে রেখেছে ৭৫ শতাংশই।

বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইসরাইলি আর্টিলারি দক্ষিণ গাজার পূর্ব খান ইউনিস এলাকায় গোলাবর্ষণ করে। একই সময়ে ইসরাইলি সেনারা উত্তর গাজার পূর্ব জাবালিয়া ও খান ইউনিসের পূর্বাঞ্চলের আরও কয়েকটি স্থানে গুলিবর্ষণ চালায়।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পূর্ব খান ইউনিসে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের ফলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইল স্থল, আকাশ ও নৌবাহিনীর হামলা যুদ্ধবিরতির ঘোষণা করার পরও প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে গাজায়। ফলে এই যুদ্ধবিরতি আদৌ যুদ্ধবিরতি কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এর আগে এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত আট শতাধিক ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন।

অন্যদিকে, ফিলিস্তিনের গাজায় প্রতিশ্রুত ত্রাণের মাত্র এক-চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে ইসরাইল। অর্থাৎ মোট ত্রাণের ৭৫ শতাংশই আটকে রেখেছে দেশটি।

শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায়, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ২০৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে। যা যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের মাত্র ২৪ শতাংশ।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে। এর ফলে ২৪ লাখেরও বেশি মানুষের মানবিক সংকট ভয়াবহভাবে বেড়েছে। আর এর দায় সম্পূর্ণ ইসরাইলের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০