কেনিয়ায় ভূমিধসে ২১ জনের প্রাণহানি, নিখোঁজ ৩০ - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২ নভেম্বর ২০২৫, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেনিয়ায় ভূমিধসে ২১ জনের প্রাণহানি, নিখোঁজ ৩০

কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এলগেও মারাকোয়েতের চেসোঙ্গোচ জেলার পাহাড়ি অঞ্চলে প্রবল বর্ষণের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আর প্রাকৃতিক এ দুর্যোগে নিখোঁজ হয়েছেন আরও ৩০ জন।

শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে চেসোঙ্গোচ জেলার রিফ্ট উপত্যকা অঞ্চলে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতের মধ্যে ৩০ জনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী এলডোরেট শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিধসে রিফ্ট উপত্যকা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক। শনিবার থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। তবে সড়ক নেটওয়ার্ক ভেঙে পড়ায় এবং বৃষ্টি এখনও থাকায় উদ্ধার তৎপরতায় কাঙিক্ষত গতি আনা যাচ্ছে না।

ভূমিধস থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া স্থানীয় বাসিন্দা স্টিফেন কিটোনি স্থানীয় সংবাদমাধ্যম সিটিজেন টেলিভিশনকে জানান, অন্যান্য দিনের মতো তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে শুক্রবার রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝতে পেরে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে শুরু করেন।

কেনিয়ার পার্বত্য জেলা চেসোঙ্গোচে ভূমিধস বিরল কোনো দুর্যোগ নেয়। এর আগে ২০১০ এবং ২০১২ সালের বর্ষাকালেও ভূমিধস ঘটেছিল এই জেলায় এবং এ দুই ভূমিধসে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছিলেন। তারপর ২০২০ সালে ব্যাপক বন্যায় একটি শপিং সেন্টার ভেসে গিয়েছিল।

তথ্যসূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০