ঢাকা বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনকালে এক যাত্রী আটক - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ নভেম্বর ২০২৫, ৬:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনকালে এক যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা পরিবহনকালে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মোঃ পান্নু হাওলাদার (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট (BS 142) যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন পান্নু হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে পান্নু হাওলাদার স্বীকার করেন যে, তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা বহন করছেন। এরপর বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির বহু বস্তুর অস্তিত্ব নিশ্চিত করেন। পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে তার পায়ুপথ দিয়ে প্রাকৃতিক উপায়ে কসটেপ মোড়ানো ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এসব পোটলা খুলে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এপিবিএন জানায়, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক বহন সত্যিই অবাক করার মতো ঘটনা। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান চালাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০