এক প্রতারকের প্রতারণায় পড়ে প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন হারালেন এক মধ্যবয়সী নারী।
ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক বেলা ১২.৩০ মিনিটের দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে।
ভুক্তভোগী কুমারখালী থেকে মেয়ের বাড়ি ভেড়ামারার উদ্দেশ্যে কুষ্টিয়া টার্মিনাল এসে প্রতারকের খপরে পড়েন।
ভুক্তভোগী বলেন, আমি কুমারখালী থেকে মেয়ের বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে কুমারখালী থেকে বাস যোগে কুষ্টিয়া টার্মিনালের সামনে আসি।
বাস থেকে নামার পরে একটি লোক আমাকে বলেন, আমার চার চাকার প্রাইভেট গাড়ি আছে গাড়ি আসছে আপনি বসেন আমি আপনাকে ভেড়ামারা নিয়ে যাব’ কিন্তু আপনার গলায় যে চেইন রয়েছে সেই চেইন গাড়িতে পড়ে থাকলে মেশিনে উঠানামা করলে গাড়ি চলবে না’ এমন ভাবেই বুঝিয়ে আমার থেকে চেইন খুলে নিয়ে বলে আপনি বসেন আমি আসছি এই বলেই পালিয়ে যায় প্রতারক। পরে বুঝতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে থাকা স্থানীয় লোকজন এসে প্রতারককে খোঁজাখুঁজি করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আর প্রতারককে পাওয়া যায়নি।
মন্তব্য করুন