৪ কোটি টাকার ভাগ নিয়ে মুখোমুখি ইউএনও-পিআইও - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
২৯ অক্টোবর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪ কোটি টাকার ভাগ নিয়ে মুখোমুখি ইউএনও-পিআইও

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের ৪ কোটি টাকার ভাগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিমের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। দ্বন্দ্বের জেরে মঙ্গলবার (২৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তারা পিআইওর বিরুদ্ধে ঘুস, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যানরা অভিযোগ করেন, ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং কাবিখা/কাবিটা প্রকল্পে পিআইও রেজাউল করিম ২৫ শতাংশ নগদ ঘুষ দাবি করেছেন। পাশাপাশি সরকারি নিয়ম ছাড়াই ১৫ শতাংশ ভ্যাট-আয়কর এবং প্রত্যেক প্রকল্পে ‘মাস্টাররোল ফাইলিং’ বাবদ অতিরিক্ত তিন হাজার টাকা করে আদায় করেছেন বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে পিআইও রেজাউল করিম যুগান্তরকে বলেন, ‘গত শুক্রবার ইউএনও সানজিদা রহমান ও তার নাজির মাজহার করিম আমার অফিসে বসে ৪ কোটি টাকার প্রকল্পের তালিকা তৈরি করে আমাকে স্বাক্ষর করতে বলেন। আমি যাচাই-বাছাই ছাড়া স্বাক্ষর করতে রাজি না হওয়ায় ইউএনও মহোদয় ক্ষিপ্ত হন।

অন্যদিকে ইউএনও সানজিদা রহমান বলেন, ‘প্রকল্পের ৮০ ভাগ ইউনিয়ন চেয়ারম্যানদের প্রস্তাব অনুযায়ী, বাকি ২০ ভাগ উপজেলা পরিষদের প্রকল্প। তালিকা প্রস্তুত করে স্বাক্ষর করতে বলায় পিআইও অস্বীকৃতি জানান। অফিস বন্ধের দিনে আমি তার অফিসে গিয়েছিলাম, তাতে সমস্যা কোথায়? পিআইও অফিস তো সরকারি জায়গা।

দ্বন্দ্বের এই ঘটনাকে ঘিরে ঈশ্বরগঞ্জে প্রশাসনিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, প্রকল্পের টাকার ভাগাভাগি’ নিয়েই মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০