কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
১০ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়া র‍্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানার বাড়ুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, কুষ্টিয়া মিরপুর উপজেলার বাড়ুইপাড়া বলিদাপাড়া এলাকার সুলতান হোসেনের ছেলে দীপু হোসেন (৩০), একই এলাকার মৃত বদরুউদ্দীন মালিথার ছেলে চাদ আলী মালিথা (৪৫), মিরপুর তালবাড়িয়া গোপালপুর এলাকার বাহার আলী মল্লিকের ছেলে শামীম মল্লিক (৩৫)। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরেকজন মহিলা মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

অভিযানে আসামীদের নিকট থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৮৪০ টাকা, একটি পুরাতন স্মার্টফোন এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ কুষ্টিয়ার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০