ইসকন নিষিদ্ধের দাবিতে সালাফী অ্যাসোসিয়েশনের ১১ দফা নসিহত - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২৭ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসকন নিষিদ্ধের দাবিতে সালাফী অ্যাসোসিয়েশনের ১১ দফা নসিহত

ইসকন নিষিদ্ধের দাবিতে সরকারের প্রতি ১১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সালাফী মুভমেন্ট অব মুসলিমস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এসএমএমএবি)।

সংগঠনটির নেতারা জানান, সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টকারী, বাংলাদেশের সার্বভৌমত্ব অস্বীকারকারী, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত চরম ইসলাম ও মুসলিমবিদ্বেষী জঙ্গী-সন্ত্রাসী সংগঠন হিসাবে খ্যাত ইসকন নামক বিষফোড়াকে এদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।
রোববার (২৬ অক্টোবর) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালাফী অ্যাসোসিয়েশনের নেতারা এ দাবি জানান।

তারা বলেন, হিন্দুসহ সমস্ত অমুসলিম এদেশে দীর্ঘকাল ধরে নিরাপত্তার সঙ্গে শান্তিতে বসবাস করছে, করবে। আমরা তাদের ইসকনের সঙ্গে সম্পর্ক ছিন্নকরণ চুক্তির ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করব।

এরপর সংগঠনের মহাসচিব অধ্যক্ষ কাজী ইউসুফ জাহান সরকারে প্রতি ১১ দফা নসিহত তুলে ধরেন।

নসিহতগুলো হলো-

১. ইসকনকে চিরতরে এদেশ থেকে নিষিদ্ধকরণ।

২. ইসকন চট্টগ্রামে প্রকাশ্যে আইনজীবী আলিফকে জবাই করে হত্যা, পুলিশ-সেনাবাহিনীর ওপর এসিড নিক্ষেপ করে আহত করা, গাজীপুরে ১৩ বছরে শিশু আশামনিকে অপহরণ করে গণধর্ষণ, গাজীপুরের ইমাম মুহিবুল্লাহ মিয়াজিকে সম্প্রতি অপহরণ করে বলাৎকার, পাশবিক নির্যাতন ও হত্যাচেষ্টা, মুসলিম মেয়েদের সঙ্গে প্রেমের অভিনয় করে ধর্ষণ, গুম, পাচার ও হত্যার মত মানবতাবিরোধী কাজে লিপ্ত যে ইসকনের যে সব সন্ত্রাসী জড়িত তাদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার।

৩. ইসকন সন্ত্রাসীদের গ্রেফতারের পর রিমান্ডের মাধ্যেমে দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের তথ্য সংগ্রহকরণ।

৪. ইসকন নেতা চিন্ময় দাসকে পুনঃরিমান্ডে নিয়ে ইসকনের যাবতীয় ষড়যন্ত্রমূলক কার্যক্রমের তথ্য সংগ্রহ করা।

৫. ইসকন প্রশ্নে সব অপরাধীর রিমান্ড স্বচ্ছ কাঁচের ঘরে করা এবং সেখানে দেশ বরেণ্য আলেমদের মধ্য থেকে প্রতিনিধি রাখা।

৬. প্রশাসনের মধ্যে ভারতীয় র-এজেন্ট ও ইসকন সদস্য যারা আছেন, তাদের চাকরিচ্যুত পূর্বক ব্যবস্থা নেওয়া।

৭. দেশদ্রোহী চক্র, সব ধর্ষণকারী, হত্যাসহ, কুরআন অবমাননাকারী, আল্লাহ ও রাসুল (স.) অবমাননাকারীদের বিরুদ্ধে ব্লাসফেমি আইন নিশ্চিত করতে হবে।

৮. দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে এসব অন্যায়কারীদের ১০ দিনের মধ্যে বিচার ও সাজা কার্যকর করতে হবে।

৯. সালাফী অ্যাসোসিয়েশন বাংলাদেশসহ সব ইসলামী নেতৃবৃন্দকে প্রকাশ্যে হত্যার হুমকি দাতা ইসকন সদস্যদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

১০. হিন্দু সদস্যদের ইসকনের সঙ্গে কোনো সম্পর্ক নাই মর্মে অফিশিয়াল বিবৃতি গ্রহণ করতে হবে।

১১. সারা দেশে ইসকন পরিচালিত সব প্রতিষ্ঠান ৭২ ঘণ্টার মধ্যে সীলগালা করতে হবে।

কাজী ইউসুফ জাহান হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ১১ দফা নসিহত না মানলে সালাফী অ্যাসোসিয়েশন বাংলাদেশে সমগ্র দেশের ওলামা-জনতাকে সঙ্গে নিয়ে জনতার আদালত গঠন করে ১১ দফা কার্যকর করবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- সালাফী অ্যাসোসিয়েশন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়খ মুফতী মীর মোয়াজ্জেম হোসেন সাঈফী, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতী সফিকুল ইসলাম, ঢাকা দক্ষিণের মুখ্য সংগঠক শাকিল আহমেদ।

এছাড়া সংবাদ সম্মেলনে ঢাকা জেলা প্রধান প্রতিনিধি জুনায়েদ সৈকত, মাওলানা রফিক বিন ইউসুফ, দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

১০

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

১১

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

১২

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১৩

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১৪

সাংবাদিক মোশারফের মা আর নেই

১৫

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৬

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৮

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৯

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০