নতুন মোটরসাইকেল কেনার আনন্দে প্রাণ গেল দুই বন্ধুর - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
২৩ অক্টোবর ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন মোটরসাইকেল কেনার আনন্দে প্রাণ গেল দুই বন্ধুর

নতুন মোটরসাইকেল কেনার আনন্দ মুহূর্তেই পরিণত হলো মৃত্যুর ফাঁদে। মাত্র একদিন আগে কেনা মোটরসাইকেলেই ঝরে গেল দুই তরুণ বন্ধুর প্রাণ।

বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের সোলেমান আহমেদের ছেলে রিজওয়ান আহমেদ শামিম (১৮) ও কাদের প্রধানের ছেলে নাজমুল হোসেন (২৩)। তারা দুইজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান শামিম ও নাজমুল; কিন্তু বাড়ি ফেরা আর হয়নি তাদের। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় তারা রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের এলাকার বাসিন্দা মো. এরশাদুল হক বলেন, নতুন মোটরসাইকেল কেনার আনন্দেই বের হয়েছিল ওরা। দাউদকান্দি উপজেলার নতুনবাজারের এক নামকরা চায়ের দোকানে চা খেতে যান তারা। চা খেয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মাত্র আগের দিনই সোলেমান আহমেদের ছেলে শামিম মোটরসাইকেলটা কিনেছিল। কে জানত সেই বাইকেই ওদের শেষ যাত্রা হবে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুর ১টায় জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১০

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৩

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৪

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৫

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৬

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৭

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৮

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

১৯

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

২০