বায়ুদূষণে বিশ্বে আজ ঢাকা চতুর্থ - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
১২ অক্টোবর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বায়ুদূষণে বিশ্বে আজ ঢাকা চতুর্থ

রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। রোববার (১২ অক্টোবর) বিশ্বে বায়ুদূষণের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে শহরটি। সকাল ৯টা ১৩ মিনিটে ঢাকার একিউআই স্কোর ১৬৪।

বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, আজ ১৯৩ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে ইতালির মিলানো, স্কোর ১৭৫। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ১৬৭ স্কোর নিয়ে ভারতের দিল্লি এবং ১৬২ স্কোর নিয়ে চীনের হ্যাংজু।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

১০

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

১১

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

১২

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১৩

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১৪

সাংবাদিক মোশারফের মা আর নেই

১৫

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৬

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৮

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৯

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০