পুতিন কেন সোশ্যাল মিডিয়ায় নেই, জানাল ক্রেমলিন - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১ অক্টোবর ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুতিন কেন সোশ্যাল মিডিয়ায় নেই, জানাল ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট চালাবেন না বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ বার্তা সংস্থা তাস-কে তিনি এ তথ্য জানান।

পেসকভ বলেন, প্রেসিডেন্ট ক্রেমলিনের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত আছেন, তবে তিনি নিজে সরাসরি যুক্ত হতে চান না।

মুখপাত্রের মতে, ক্রেমলিনের কর্মীরা নিয়মিতভাবে পুতিনকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। এছাড়া পরিবার ও ঘনিষ্ঠজনেরাও মাঝে মাঝে অনলাইনের বিভিন্ন তথ্য তাকে শেয়ার করেন।

২০১৭ সালে পুতিন নিজেই বলেছিলেন, তার ব্যস্ত সময়সূচির কারণে ইন্টারনেট ব্রাউজ করার ফুরসত নেই। অল্প কিছু অবসর সময় তিনি ব্যয় করেন শরীরচর্চা, সংগীত শোনা কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মতো কাজে। তখন তিনি বলেছিলেন, আমি সময়কে এমনভাবে ভাগ করি, যাতে সৃজনশীল বিকাশের সুযোগ থাকে। সংগীত শোনা, খেলাধুলা করা বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া—এসব না করলে সময়েরই মানে থাকে না।

পুতিন মোবাইল ফোন ব্যবহারে অনাগ্রহী বলেও পরিচিত। তার সমর্থকদের মতে, এটি তার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ দিক। ২০১৫ সালে এনএসএ হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে উঠে আসে, যুক্তরাষ্ট্র বিদেশি নেতাদের ফোনে আড়ি পাতত, এমনকি জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলসহ ঘনিষ্ঠ মিত্রদেরও।

সূত্র: আরটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০