রাশিয়াকে ‘রক্তপাত’ বন্ধ করতে বলল যুক্তরাজ্য - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৮ অগাস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়াকে ‘রক্তপাত’ বন্ধ করতে বলল যুক্তরাজ্য

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার হামলায় একটি ইউক্রেনীয় যুদ্ধজাহাজও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে অন্তত একজন নাবিক নিহত হয়েছেন।

হামলার ফলে ইউক্রেনের রাজধানীর একাধিক আবাসিক এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সংস্থা, ব্রিটিশ কাউন্সিলের ভবন, আজারবাইজানি দূতাবাস এবং একটি তুর্কি প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন অবস্থায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে লিখেছেন, পুতিন শিশু ও সাধারণ নাগরিকদের হত্যা করছে, শান্তির আশা ধ্বংস করছে। এই রক্তপাত অবিলম্বে বন্ধ হতে হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, গত রাতের হামলা ‘রাশিয়ার শান্তির ধারণা—ভীতি ও বর্বরতা’।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জও মন্তব্য করেছেন, রাশিয়া ‘গত রাতেও তার প্রকৃত চেহারা দেখিয়েছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ‘বৃহৎ হামলা’কে নিন্দা জানিয়ে নতুন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। কিয়েভের মেয়র শুক্রবারকে শোকের দিন ঘোষণা করেছেন।

হামলার পর যুক্তরাজ্যে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এবং রাশিয়ার ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি তলব করা হয়েছে। যুক্তরাজ্য পররাষ্ট্র দফতর সতর্ক করেছে, আরও হামলা হলে এটি ব্রিটিশ ও ইউরোপীয় ঐক্য আরও বৃদ্ধি করবে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০