শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবিতে সড়ক অবরোধ - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবিতে সড়ক অবরোধ

করে ঢাকার সাথেই রাখার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ‘জাগো শরীয়তপুর’ নামের একটি সামাজিক সংগঠন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এরপর ঢাকা-শরীয়তপুর মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা, ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

আয়োজক সংগঠন জানায়, শরীয়তপুরের ভৌগোলিক অবস্থান ঢাকার নিকটবর্তী হওয়ায় শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের অধিকাংশ কার্যক্রম ঢাকাকেন্দ্রিক। সেকারণেই জেলা বাসিন্দারা চান শরীয়তপুর যেন ঢাকার সাথেই থেকে যায়।

‘জাগো শরীয়তপুর’-এর আহ্বায়ক আমিন মোহাম্মদ বলেন, ‘আমরা স্পষ্ট করে দিতে চাই-শরীয়তপুর জেলা ঢাকার কাছের একটি অঞ্চল। আমাদের জীবনের প্রতিটি খাত ঢাকার সঙ্গে জড়িত। ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির প্রস্তাব কোনোভাবেই মানা হবে না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভে জেলা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবির, সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে অংশ নেয়।

উল্লেখ্য, সরকার সম্প্রতি ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের ঘোষণা দেয়। প্রস্তাব অনুযায়ী ফরিদপুর বিভাগের অধীনে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলা রাখা হবে বলে জানানো হয়।

এর আগে ২০১৫ সালেও ফরিদপুর বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হলে একই দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল ‘জাগো শরীয়তপুর’। এবারও তারা সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান ও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন,

অবস্থান কর্মসূচিতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটেছিল। পরে পুলিশ অনুরোধ করলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০