স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনায় আনু মুহাম্মদ - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনায় আনু মুহাম্মদ

খাগড়াছড়ি সংঘর্ষ

খাগড়াছড়ির সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন বা ফ্যাসিস্ট চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তার মতে, এই বক্তব্য ২০১২ সালের রামু ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের সঙ্গে হুবহু মিলে যায়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সহিংসতার কালক্রম: রামুসহ সারা দেশে বৌদ্ধ বিহারে হামলা ও ধ্বংসযজ্ঞের ১৩ বছর এবং গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা’ শীর্ষক আলোচনায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত যত সাম্প্রদায়িক হামলা হয়েছে, একটিরও বিচার হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ও মন্দির ও মাজারে হামলা, বৈষম্যমূলক কার্যক্রম ও জনতুষ্টিবাদী তৎপরতা অব্যাহত আছে। খাগড়াছড়ির ঘটনাও এর সাম্প্রতিক উদাহরণ। তিনি মন্তব্য করেন, “তদন্ত ছাড়াই ভারতের ষড়যন্ত্রের অভিযোগ তোলা আসলে ব্যর্থতা ঢাকার চেষ্টা। তখন যেমন রামুর ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করা হয়েছিল, পরে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরাই জড়িত। এখনো সেই একই ছাঁচ চলছে।

তিনি আরও বলেন, পাহাড়ের মানুষ বিচ্ছিন্নতা নয়, গণতান্ত্রিক অধিকার চায়। তাই সরকারের উচিত পাহাড়ে কারা জমি দখল করে আছে, তার তালিকা প্রকাশ করা। গত কয়েক দশকে কারা ইজারা নিয়েছে এবং উন্নয়ন বরাদ্দ কোথায় ব্যয় হয়েছে, তার কোনো সঠিক হিসাব নেই বলেও অভিযোগ করেন তিনি।

অনলাইনে ঘৃণাচর্চা ও মব সন্ত্রাসের প্রসঙ্গ টেনে আনু মুহাম্মদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ছড়িয়ে গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নারীবিদ্বেষী আক্রমণ চলছে। এসব স্বতঃস্ফূর্ত নয়, বরং সংগঠিত চক্রের পরিকল্পনার ফল।

তিনি আক্ষেপ করে বলেন, নদী দখল, পাথর উত্তোলন বা সাম্প্রদায়িক হামলায় বিভিন্ন গোষ্ঠীর ঐক্য দেখা গেলেও এসব অন্যায়ের বিরুদ্ধে ঐক্য গড়ে ওঠে না। জুলাই গণঅভ্যুত্থানের পরও বৈষম্যবাদী মতাদর্শের দাপট রয়ে গেছে। তাঁর মতে, “অত্যাচারী শাসকের পতন হলেও সম্প্রীতি ও সমতার সমাজ গড়তে শক্তির সমাবেশ প্রস্তুত ছিল না। পরিবর্তনের একমাত্র শর্ত হলো সেই শক্তির সমাবেশ।

সভায় আরও বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, অর্থনীতিবিদ সুজিত চৌধুরী, সিপিবি নেতা আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদ (মার্ক্সবাদী) নেতা জয়দীপ ভট্টাচার্য, লেখক তাহমিদাল জামী, শিল্পী ও গবেষক অরূপ রাহী ও গণতান্ত্রিক অধিকার কমিটির ফেরদৌস আরা রুমি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০