খাগড়াছড়িতে ৩য় দিনের মতো ১৪৪ ধারা বহাল - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ৩য় দিনের মতো ১৪৪ ধারা বহাল

খাগড়াছড়ি জেলা সদর ও পৌর এলাকায় শনিবার জারি হওয়া ১৪৪ ধারা সোমবার পর্যন্ত অব্যাহত রয়েছে। সোমবার দুপুর থেকে অবরোধ শিথিল হওয়ায় খাগড়াছড়ি জেলার সঙ্গে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে রোববার গুলিতে নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যানপাড়ার আথুই মারমা (২১), হাফছড়ি ইউনিয়ন সাং চেং গুলি পাড়ার আথ্রাউ মারমা (২২) ও রামেসু বাজার বটতলা এলাকার তৈইচিং মারমা (২০)।

এছাড়া এ ঘটনায় সেনাবাহিনীর ১ মেজরসহ ১৬ সদস্য ও গুইমারা থানার ওসি ৩ জন আহত হন। ঘটনার পর থেকে গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধে রাঙামাটির সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙাসহ ৯ উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জরুরি সেবা ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে জুম্ম ছাত্র-জনতার অবরোধে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার শুরু হওয়া অবরোধ তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেট, স্বনির্ভর, জিরো মাইলে চেকপোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী। ১৪৪ ধারার মধ্যে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী সদস্যরা।

এদিকে সাজেকে আটকে পড়া ৫১৮ জন পর্যটককে সেনা নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। সোমবার দুপুরে তারা খাগড়াছড়ি শহরে পৌঁছান।

রোববার সহিংসতায় মৃত্যু ও অবরোধে থাকলেও সোমবার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি খাগড়াছড়িতে। কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, সোমবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে উপজেলায় অবরোধের সমর্থনকারীদের অবস্থান নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

খাগড়াছড়ির সিভিল সার্জন ছাবের আহম্মেদ বলেন, রোববার থেকে আজ সকাল পর্যন্ত ১৪ জন আহত রোগীকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ১ জনকে রোববার রাতে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া ৩ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০