দেশকে অস্থিতিশীল করতে বাইরে থেকে অস্ত্র আসছে- স্বরাষ্ট্র উপদেষ্টা - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশকে অস্থিতিশীল করতে বাইরে থেকে অস্ত্র আসছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশকে অস্থিতিশীল করতে দেশের বাইরে থেকে অস্ত্র আসছে বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রমনা থানার নিজস্ব ভবনের কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

খাগড়াছড়িতে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, এ ঘটনায় আপনি দুঃখপ্রকাশ করেছেন। সেখানকার পরিস্থিতি ধীরে ধীরে ঘোলাটের দিকে যাচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে একটা মহল ঘোলাটে করার চেষ্টা করছে। দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। এই উৎসব শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটা মহল চেষ্টা করছে এই উৎসবটা যেন ভালোভাবে না হয়। একটা মহলই খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।

পার্শ্ববর্তী দেশ থেকে পাহাড়ে অস্ত্র-অর্থ যোগান দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটাতে পারে এজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন, তিনি সার্বিক বিষয় দেখছেন।

তিনি আরও বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপরে থেকে ফায়ার (গুলি) করছে। এ হাতিয়ারগুলো (অস্ত্র) অনেক সময় বাইরে থেকে আসছে। আমি অবশ্য সেই দেশের নাম বলতে চাই না, তবে সাংবাদিক ভাই সেই দেশের নাম বলে দিয়েছেন। এটার প্রতিহত করতে হলে সবার সাহায্য-সহযোগিতা দরকার হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সনাতন ধর্মের দুর্গাপূজা বানচাল করতে একটি মহল কাজ করে যাচ্ছে।’খাগড়াছড়িতে আটকে পড়া সকল পর্যটককে উদ্ধার করার কথাও বলেন উপদেষ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০