লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে তোফায়েল আহমেদের এক আত্মীয় এ তথ্য নিশ্চিত করেছেন।

আত্মীয় আবুল খায়ের বলেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ তোফায়েল আহমেদ। সম্প্রতি জ্বর হয়েছিল। শারীর অনেক দুর্বল হয়ে গেছে। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

কয়েক বছর ধরে হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরা করছিলেন তোফায়েল আহমেদ। স্ট্রোকজনিত জটিলতায় তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। পাশাপাশি স্মৃতিভ্রষ্টতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

তোফায়েল আহমেদ টানা নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০