রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পের ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে দগ্ধ সাত জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মহাখালীর আমতলীর গুলশান পেট্রোল পাম্পে তেলের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এ সময় পরিষ্কারের কাজের সঙ্গে জড়িত সাতজনের শরীর ঝলসে যায়। তবে আগুন তখনই নিভে গেছে।
মন্তব্য করুন