আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা- প্রেস সচিব - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা- প্রেস সচিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার আজ জাতিসংঘে স্যোসাল বিজনেসের ওপর আইএমএফের মিটিং ছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন। প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরও দুইজন পেয়েছেন।

শফিকুল আলম জানান, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে সামনে নির্বাচন, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের জন্য দেশ মোটামুটি প্রস্তুত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে সে বিষয়ে তিনি বলেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা সব ধরনের সহযোগিতা বাংলাদেশকে দেবে। এছাড়াও সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে কথা হয়েছে। নেপাল ভূটানের সঙ্গে সম্পর্ক কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়েছে। আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি, সেটা নিয়ে কথা হয়েছে।

প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খুব কাছের মানুষ। এসব বিষয় নিয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০