জুলাই-অগাস্টে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২১ শতাংশ - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই-অগাস্টে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২১ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আহরণ ২০ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

তবে জুলাই ও অগাস্টে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল, তা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর।

লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা পিছিয়ে থাকার তথ্য দিয়েছে কর আদায়ের এ সংস্থাটি।

একক মাস হিসেবে চলতি অর্থবছরের অগাস্টে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি হয় ১৭ দশমিক ৬৯ শতাংশ; এ সময় ২৭ হাজার ১৭৪ কোটি টাকা রাজস্ব আদায় করে এনবিআর।

এনবিআর বলছে, এবারও ভ্যাট খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। এ খাত থেকে দুই মাসে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ১৩ শতাংশ; আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। আগের অর্থবছরের এ সময়ে যা ছিল ১৬ হাজার ৮৫৪ কোটি টাকা।

এ খাতেই কেবল এনবিআর লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। ভ্যাট অনুবিভাগের জন্য লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল ২১ হাজার ৪০৯ কোটি ৬৮ লাখ টাকা।

পরিসংখ্যান বলছে, গত জুলাই-অগাস্টে কাস্টমস খাত থেকে আসে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা; প্রবৃদ্ধি ৬ দশমিক ৬১ শতাংশ।

আগের অর্থবছরের জুলাই-অগাস্টে আসে ১৬ হাজার ১৭৭ কোটি ৯৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ২১১ কোটি ৮ লাখ টাকা।

আয়করে প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ০৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অগাস্টে ১১ হাজার ৯৭৩ কোটি ১৩ লাখ টাকার বিপরীতে এবার এসেছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৩৭৯ কোটি ৫০ লাখ টাকা।

চলতি অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে এনবিআরের মাধ্যমে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০