সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ- বিআরটিএ চেয়ারম্যান - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ- বিআরটিএ চেয়ারম্যান

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনায় কেউ যদি মারা যান তাহলে তার পরিবার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা, কেউ যদি সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে এবং তার যদি ভালো হবার সুযোগ না থাকে সে ৩ লক্ষ টাকা এবং কেউ যদি সড়ক দুর্ঘটনা আহত হয় এবং সুস্থ হবার সম্ভাবনা থাকে তাকে এই ট্রাস্টি বোর্ড থেকে ১ লক্ষ টাকা দেওয়া হবে। আজকে যারা এই টাকাটা পাবেন এটা তাদের জন্য অনুগ্রহ নয়। এটা আপনাদের অধিকার। আমরা আপনাদের অধিকার দেওয়ার জন্য বসে আছি।

রোববার (২১ সেপ্টেম্বর) জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের তিন পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই দিন সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, অনেক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার সরকারের এই আর্থিক সহায়তার সুযোগ সম্পর্কে জানেন না। তাই বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি। দুর্ঘটনা হ্রাসে সরকার ইতোমধ্যে নানান পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিআরটিএ’র ঢাকা বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, এনডিসি সাদ আহমেদ, সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক, বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ, মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মুরাদ হাসান, সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক, সহ সাধারণ সম্পাদক রইচ উদ্দিন বাবু সহ বিআরটিএর কর্মকর্তা ও কর্মচারী, ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বাস মালিক সমিতির নেতার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আজকে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার চেল ও ১ জন আহতের পরিবারকে ১ লক্ষ টাকার চেক বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে অর্থ সহায়তা দেওয়া হলো। এই টাকাটা যারা পাচ্ছেন এটা অনুদান না৷ এটা তাদের অধিকার।

এ সময় রাজবাড়ী জেলার নিহত ২ জন ও আহত ১ ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। নিহত পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০