ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত

সরকারি বাসা বরাদ্দে অনিয়ম, ঘুষ দাবি ও দুর্নীতির অভিযোগে আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- আবাসন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহাম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন ও সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, চাকরির গ্রেড ও বেসিক বেতন বিবেচনায় না নিয়ে সরকারি বাসা বরাদ্দের সুপারিশ করা, ডি-১ ও ডি-২ শ্রেণীর বাসা বরাদ্দের ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে বড় অঙ্কের ঘুষ দাবি করা ও চলতি বছরের ৭ সেপ্টেম্বর বাসা বরাদ্দ সংক্রান্ত সভার দায়িত্ব পালনে অনিয়মসহ বিভিন্ন দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগের দিন বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উপপরিচালক রাশেদের বিরুদ্ধে সরকারি বাসা বরাদ্দে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ ও স্থাবর সম্পদের মালিক হওয়ার অভিযোগ করা হয়।

তাদের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিতে বহাল থাকলে তারা আরও বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন।

অভিযোগ আমলে নিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে মন্ত্রণালয় বলছে, সাময়িক বরখাস্তের সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০