দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, পূজার আনুষ্ঠানিকতা এখনও শুরু হয়নি, তবে দেশজুড়ে প্রতিটি মণ্ডপে প্রস্তুতির কাজ চলছে। এর মধ্যেই পার্শ্ববর্তী দেশ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, যা নিয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের সার্বিক পরিস্থিতি ও র‍্যাবের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, ‘গতকাল পঞ্চগড়ে একটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের বিপরীতে আপনাদের (সাংবাদিকদের) সত্য সংবাদ প্রচার করতে হবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটিকেও সতর্ক থাকতে হবে।’

জাহাঙ্গীর আলম আরও জানান, দেশে বর্তমানে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। কোনো কোনো স্থানে বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা ঘটতে পারে, তবে সরকার প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। দ্রুত আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

র‍্যাবের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘৫ আগস্টের আগের র‍্যাব আর এখনকার র‍্যাব এক নয়। এখন তাদের কার্যক্রম প্রশংসনীয়। মাদক ও অস্ত্র উদ্ধারসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে তারা খুব ভালো কাজ করছে।’

সাবেকদের পুনরায় নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সরকারগুলোর সময়ও অবসরপ্রাপ্তদের নিয়োগের নিয়ম ছিল, এখনও তা অনুযায়ীই হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০