ভোটের আগে আগ্নেয়াস্ত্রের নতুন লাইসেন্স নয়, ফেরত দিচ্ছে না বৈধ অস্ত্রও - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটের আগে আগ্নেয়াস্ত্রের নতুন লাইসেন্স নয়, ফেরত দিচ্ছে না বৈধ অস্ত্রও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যক্তিগত নিরাপত্তার জন্য নতুন করে কোনো আগ্নেয়াস্ত্র কেনা বা লাইসেন্স নেওয়ার সুযোগ থাকছে না। পাশাপাশি জমা দেওয়া অস্ত্রও আর ফেরত দেওয়া হবে না।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অনেকে ব্যক্তিগত নিরাপত্তার কথা বলে নতুন লাইসেন্সের আবেদন করলেও সেগুলো অনুমোদনের কোনো সিদ্ধান্ত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত বছর বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছিল। এ পর্যন্ত জমা পড়া ১৩ হাজার ৩৪০টি অস্ত্রের মধ্যে ফেরত দেওয়া হয়েছে মাত্র তিন হাজার। বাকি অস্ত্র ফেরত না দিয়ে এখনো পর্যালোচনায় রাখা হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসায় আপাতত জমা দেওয়া অস্ত্র আর ফেরত দেওয়া হবে না। বরং ফেরত দেওয়া অস্ত্রগুলোর কিছু নির্বাচনের আগে আবার জমা নেওয়া হতে পারে।

আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে (২০০৯–২০২৪) দেশে ১৭ হাজার ২০০টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। এর মধ্যে হত্যা মামলার আসামিরাও লাইসেন্স পেয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত দেওয়া সব লাইসেন্স স্থগিত করে এবং সংশ্লিষ্টদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।

তবে তিন হাজার ৮৬০টি অস্ত্র জমা পড়েনি। এগুলো এখন অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হচ্ছে এবং সেগুলো উদ্ধারে অভিযান চলছে। সবচেয়ে বেশি লাইসেন্স দেওয়া হয়েছিল ঢাকা মেট্রোপলিটন এলাকায় (৭ হাজার ৫৫১টি)।

এদিকে বৈধ অস্ত্রের মধ্যে ৭৭৮টির লাইসেন্স ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। যেসব লাইসেন্স বাতিল হয়েছে, তার বেশির ভাগই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাবেক এমপি ও ব্যবসায়ীদের নামে ছিল। লাইসেন্সধারীদের অনেকে বিদেশে বা আত্মগোপনে চলে গেছেন, আবার কেউ কেউ দাবি করেছেন তাঁদের অস্ত্র লুট হয়ে গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আগে নতুন লাইসেন্স অনুমোদন করা হবে না। আর জমা দেওয়া অস্ত্র ফেরত দেওয়ার প্রক্রিয়াও আপাতত স্থগিত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০