যশোরে পৃথক দুর্ঘটনায় সাংবাদিক-পুলিশসহ নিহত ৪ - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে পৃথক দুর্ঘটনায় সাংবাদিক-পুলিশসহ নিহত ৪

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক, পুলিশসহ চার জন মারা গেছেন। এর মধ্যে যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে দুর্ঘটনায় তিনজন এবং যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় একজন মারা গেছেন।

ভাঙ্গুড়া বাজারের কাছে দুর্ঘটনায় ডেইলি ইভনিং নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট এইচএম জাফর আলী (৪৫ ), পুলিশের এসআই নিক্কন আঢ্য (৩৫) এবং আক্তার হোসেন (৪৭)। অপরদিকে, পারবাজারে মারা গেছেন পিকআপ চালক রুহুল কুদ্দুস (৪৭)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার কিছু সময় আগে ঢাকা থেকে যশোরমুখী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারের কাছে মহাসড়কে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরমুখী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস রাত ১১টার কিছুসময় আগে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে।

দুর্ঘটনার পরপরই ভাঙ্গুড়া বাজারে থাকা লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। বাসযাত্রী আক্তার হোসেনকে মৃত অবস্থায় পান উদ্ধারকারীরা। গুরুতর আহত আবু জাফর ও নিক্কন আঢ্য নামে দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, আবু জাফর পথেই মারা যান। আর নিক্কন আঢ্যর অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শেখ সেকেন্দার আলী জানিয়েছেন, নিক্কন আঢ্যকে ঢাকায় নেওয়ার পরে তার মৃত্যু হয়।

নিহত আক্তার হোসেন যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে। নিহত এইচএম আবু জাফর যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, জাফর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক। তিনি গুরুতর আহত নিক্কন আঢ্য যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্ত আঢ্যর ছেলে। তিনি নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

অপরদিকে, সোমবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় বেনাপোলমুখী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো গ-১২-৩৬৯৩) সাথে বিপরীতমুখী একটি পিকআপের (যশোর না -১১-০৩৯৪) মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রুহুল কুদ্দুস ঘটনাস্থলে মারা যান।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০