ডাকসুতে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেবে শিক্ষার্থীরা- জুলাই ঐক্য - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসুতে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেবে শিক্ষার্থীরা- জুলাই ঐক্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে বিভিন্ন ছাত্রসংগঠন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও ভারতীয় এজেন্টরা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে জুলাই বিপ্লবীদের সংগঠন জুলাই ঐক্য।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, সাধারণ শিক্ষার্থীরা যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, একইভাবে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ফলাফল নিয়ে নতুন নেতৃত্বকে গ্রহণ করে নেবেন তারা।

চব্বিশের গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য মনে করে, আজ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ডাকসুর নির্বাচন সম্পন্ন হয়েছে যা আগামী দিনের ছাত্র সংসদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনে মডেল হিসেবে থাকবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সহযোগী সাংবাদিক সংগঠনের মাধ্যমে প্রতিটি ভোট কেন্দ্রের তথ্য সংগ্রহ করেছে জুলাই ঐক্য। যেখানে প্রতিটি কেন্দ্র দু-একটি কথিত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে।

জুলাই ঐক্য বিবৃতিতে বলেছে, ভোট গ্রহণ শেষে বিভিন্ন মাধ্যম জুলাই ঐক্য জানতে পেড়েছে পরাজয় নিশ্চিত জেনে কিছু কিছু প্রার্থী ফলাফল প্রত্যাখান করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। জুলাই ঐক্য মনে করে যা এসব কাজ করে সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আধিপত্যবাদ যেভাবে হাসিনার মতো স্বৈরাচারকে তৈরি করেছিল তারাই বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে ধ্বংস করতে চায়। ডাকসুর ভোট গ্রহণ বানচাল করতে না পারলেও ভারতপন্থীরা ফলাফল বয়কট কিংবা কথিত অপ্রমাণিত অভিযোগ সমানে এনে সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এই নির্বাচনের ফলাফল বানচালের মধ্য দিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করাতে চায় ভারতপন্থীরা।

তারা আরও বলেছে, আমরা দেখতে পারছি আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান করেছে। জুলাই ঐক্য মনে করে এসব অবস্থান ডাকসুর শান্তিপূর্ণ পরিবেশকে শেষ সময়ে হুমকির মুখে ফেলতে পারে। তাই প্রশাসনকে দ্রুত কঠোরভাবে এসব অবস্থানকারীদের দমন করতে হবে। অন্যথায় কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি হলে সকল দায়ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই বহন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০