নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি নির্দেশনা - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি নির্দেশনা

নেপালে বর্তমানে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অযথা বাইরে বের না হতে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। তাদের নিজ নিজ অবস্থান বা হোটেলে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, নেপালে যাওয়ার উদ্দেশে যাত্রা করতে ইচ্ছুক বাংলাদেশিদেরও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নেপালের উদ্দেশে কোনো ফ্লাইট গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে এই নির্দেশনা জারি করা হয়েছে।

জরুরি প্রয়োজনে বাংলাদেশিদের +৯৭৭৯৮০৩৮৭২৭৫৯ অথবা +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, নেপালে ৩৬ সদস্যের জাতীয় ফুটবল দলের পাশাপাশি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫১ সদস্যের একটি প্রতিনিধি দলও আটকে পড়েছেন। তারা নেপালে একটি বিদেশভ্রমণমূলক শিক্ষা সফরের অংশ হিসেবে গিয়েছিলেন এবং বর্তমানে কাঠমান্ডুতে অবস্থান করছেন। তাদের সেখানকার নির্ধারিত কার্যক্রম বাতিল করা হয়েছে এবং আগামী ১২ সেপ্টেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২৬টি সামাজিক মাধ্যমের সাইট বন্ধের জেরে রাজপথে নেমে এসেছিলেন নেপালের ছাত্র-জনতা। তাদের থামাতে সেখানকার নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালালে ১৯ জনের প্রাণহানি হয়। এরপর আন্দোলন নেপালজুড়ে ছড়িয়ে পড়লে দেশটিতে অচলাবস্থা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০